সায়েদাবাদে ট্রেনের ধাক্কায় বাস চুরমার

রাজধানীর সায়েদাবাদ লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি বাস চুরমার হয়েছে।
সোমবার বেলা সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ
জানিয়েছে। এতে আহত হয়েছেন বাসের দুই আরোহী। যাত্রীশূন্য বাসটি লেভেল ক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় এর পেছনের অংশ চুরমার হয়ে যায়। বাসের আরোহী দুজন আহত হলেও তাদের অবস্থা গুরুতর নয়।
আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে তারা বাসের চালক এবং তার সহকারী বলে ধারণা করা হচ্ছে।

0 comments

Write Down Your Responses

Thank you for your comment

,