Your are browsing : খেলার সংবাদ
ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে সাকিব শো’ চলছেই। বারবাডোস ট্রাইডেন্সের হয়ে
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিলের বিপক্ষে ৬ রানের বিনিময়ে ৬ উইকেট
তুলে নিয়ে ইতিহাসের পাতায় ঠাঁই করে নিয়েছেন এই বাংলাদেশী অল রাউন্ডার।
টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সেরা বোলিং পরিসংখ্যানের মালিক এখন
সাকিব। মাত্র ১ রান বেশি দেয়ার কারণে সেরা
৮ বছর প্রেমের পর আয়েশাকে বিয়ে করতে যাচ্ছেন তামীম। আগ্রাবাদের মেয়ে
আয়েশা এক সময়ে ছিলেন তামীমের শৈশবের সাথী, স্কুলজীবনে পড়েছেন একই
স্কুলে।আগামী ২২ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তামিম, সে দিন তারিখ ঠিক
হয়েছে ২ পক্ষের সম্মতিতে। চট্টগ্রাম টেনিস কমপ্লেক্সকে বিয়ে এবং গায়ে
হলুদ অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছেন তামীমের পরিবার। ২১ জুন গায়ে হলুদ, ২২
জুন বিয়ে,
আশরাফুল ফেঁসে গিয়েছেন, যে চক্রে তিনি প্রবেশ করেছিলেন তা থেকে বের না
হতে পারায় অসহায় হয়ে পড়েছিলেন। আইসিসির দূর্নীতি দমন কমিশনের (আকসু) কাছে
দেয়া বক্তব্যে এসব কথাই নাকি বলেছেন আশরাফুল।
কেঁচো খুঁড়তে সাপ-এই প্রবাদটার ইংরেজি ভাষ্য জানা থাকলে বিপিএল তদন্তে
আসা আইসিসির দুর্নীতি দমন কমিশনের (আকসু) প্রতিনিধিদের নিশ্চয়ই তা মনে
পড়েছে। মোহাম্মদ আশরাফুল যে এত বড় ‘বোমা’ ফাটাবেন, সেটি বোধ হয় তাঁদেরও
ধারণার অতীত ছিল। এসেছিলেন বিপিএলে
ওই সময় ব্যাপারটা
জানাজানি হয়ে যায় এবং আইসিসির দুর্নীতি নিরোধক শাখা এই নিয়ে তদন্ত শুরু
করে৷ আশরাফুলের জন্য আরও দুর্ভাগ্য যে, গ্লাডিয়েটরস কর্তৃপক্ষের কাছ থেকে
নেওয়া দশ লাখ টাকার চেক বাউন্স করে৷ কলকাতা
থেকে প্রকাশিত টাইমস অফ
ইন্ডিয়া গ্রুপের

আবারো ইনজুরির কারণে দল থেকে বাদ পড়লেন তামিম ইকবাল। শনিবার
হাম্বানটোটায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিং করার সময় ডান
হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান তিনি। ফলে সিরিজের বাকি দুই ওয়ানডে ও
টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারবেন না তামিম।বাঁ হাতে চোটের কারণে প্রথম
টেস্ট খেলতে পারেননি ওপেনার
তামিম ইকবাল। পরে হাম্বানটোটায় প্রথম ওয়ানডেতে

রোববার বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ২৫ তম জন্মদিন। ১৯৮৭ সালের
২৪ মার্চ জন্মগ্রহণ করেন দেশ সেরা এই ক্রিকেটার। বাংলাদেশের বগুড়ায় জেলায়
জন্ম নেন সাকিব। তার বাবার নাম মাশরুর রেজা।
ছোট
বেলায় ফুটবল খেলার প্রতি আগ্রহ থাকলেও ধীর ধীরে ক্রিকেট খেলা রপ্ত করে
ছেলেটি। তাই বাবা তাকে ভর্তি করিয়ে দেন বিকেএসপিতে। এরপর, অনূর্ধ-১৯ দলের
হয়ে সাকিবের প্রতিভা দেখে ক্রিকেট বিশ্ব।
শ্রীলংকায় অনুষ্ঠিত গল টেষ্টে শ্রীলংকার বিপক্ষে অনবদ্য ডাবল সেঞ্চুরী করায়
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহীমকে ৪ লক্ষ টাকা এবং
শতরান করায় নাসির হোসেনকে ২ লক্ষ টাকা পুরস্কার প্রদানের ঘোষনা দিলেন যুব ও
ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আহাদ আলী সরকার

মুম্বাই ‘এ’ দলের বোলার জাভেদ খানের অ্যাকশন
জাভেদ
খান। মুম্বাই ‘এ’ দলের খেলোয়াড়। গতকাল শনিবার থেকে খেলছেন ইংল্যান্ড
একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে। মুম্বাই ‘এ’ দলের খেলোয়াড়দের
জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ। কারণ, এখানে ভালো করতে পারলে সুযোগ
বাবা
হলেন লিওনেল মেসি। শুক্রবার তার প্রেমিকা আন্তনেল্লা রোকুজ্জো পুত্র
সন্তানের জন্ম দিয়েছেন। ছেলের নাম রাখা হয়েছে থিয়াগো। বার্সেলোনার এক
বিবৃতিতে মেসির বাবা হওয়ার খবর জানানো হয়েছে। প্রথম বারের মতো বাবা হওয়ার
আনন্দে
ফেডারেশন
কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালে নিজের লাইসেন্স করা
আগ্নেয়াস্ত্র নিয়ে মাঠে ঢুকে পড়েন বাফুফের সহ-সভাপতি আরিফ খান জয়। ফিফা
ফেয়ার প্লে’ পরিপন্থি হলেও জয়ের দাবি ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থেই
লাইসেন্স করা অস্ত্র বহন করেন তিনি। এ ব্যাপারে
টাইগারদের
জয়ের আশা শেষ। পাকিস্তানের সংগ্রহ ১৮.৪ বলে ২ উইকেটে ১৭৮
রান।ফলে পাকিস্তান ৮ উইকেটে বিজয়ী। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৬
উইকেটে ১৭৫ রান করে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই বাংলাদেশের
সর্বোচ্চ রান। ব্যাট করতে নেমে মোহাম্মদ আশরাফুলের (১৪) সঙ্গে তামিম
ইকবালের ৩৪
রানের উদ্বোধনী জুটি বাংলাদেশকে
ভালো সূচনা এনে দেয়। দ্বিতীয় উইকেটে ২ ওভার ৩ বলে তামিমের (১২ বলে ২৪)
সঙ্গে সাকিব আল হাসানের ২৭ রানের জুটি বড় কিছু স্বপ্ন দেখাচ্ছিল
বাংলাদেশকে। দলীয় ৬১ রানে তামিম রান-আউট হয়ে গেলে আরো আক্রমণাত্মক হয়ে
উঠেন সাকিব। তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমের (২৬ বলে ২৫) সঙ্গে সাকিবের ৫৮ ও
পঞ্চম উইকেটে নাসির হোসেনের (১৬) সঙ্গে ৩৭ রানের দুটি কার্যকর জুুটি গড়ে
বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি গড়ে দেন সাকিব। শেষ ওভারের তৃতীয় বলে দলীয়
১৭০ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৮৪ রান করেন টেস্ট ও
ওয়ানডে অলরাউন্ডারদের র্যাংকিংয়ের শীর্ষে থাকা সাকিব। তার ৫৪ বলের
ইনিংসে ১১টি চার ও ২টি ছক্কা।