ব্রিটেনে এ যাবৎকালের সবচেয়ে ব্যতিক্রমধর্মী ও ব্যয়বহুল বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করতে যাচেছন এক বাঙালী দম্পতি।এ জন্য বাড়া করা হয়েছে ৪টি বিমান।বিমানগুলের মধ্যে জেমস বন্ডের বিশ্বখ্যাত ক্যাসিনো রয়েল ফিল্মে ব্যবহার করা বোয়িং ৭৪৭ এয়ারক্রাফট।আর অথিতিদের অর্ভ্যথনা জানাতে থাকবে আরো একটি
সুদ ছাড়াই ব্যবসার জন্য মূলধনের জোগান দেবে ‘বিডি ভেনচার লিমিটেড’ নামের
একটি কোম্পানি। নতুন নতুন উদ্যোক্তাকে এ মূলধনের জোগান দেওয়া হবে।
কোম্পানিটি মূলধন জোগানের পাশাপাশি দক্ষতা উন্নয়নেও কাজ করবে।
রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার বিডি ভেনচার লিমিটেডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এতে বিশেষ অতিথি ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান আরিফ দৌলা। বক্তব্য দেন বিডি ভেনচারের চেয়ারম্যান আফতাব উল ইসলাম, ভাইস চেয়ারম্যান মামুন রশিদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শওকত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, বিডি ভেনচারের মতো প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রসহ অন্য দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিডি ভেনচারের উদ্দেশ্যও সফল হবে বলে তিনি আশাবাদী।

হলমার্ক
কেলেঙ্কারি নিয়ে জাতীয় সংসদ
আবার উত্তপ্ত হলো। আজ
বৃহস্পতিবার সরকারি দলের সাংসদেরা
এ বিষয়ে সরকার ও
অর্থমন্ত্রীর ভূমিকার সমালোচনা করেছেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জালিয়াতির সঙ্গে তাঁর মন্ত্রণালয় বা সরকার জড়িত নয়। চার হাজার কোটি টাকা কিছুই নয়—এ বক্তব্যের জন্য তিনি সংসদ ও দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।
‘খুলনা উন্নয়ন ব্যাংক’ প্রতিষ্ঠা-সম্পর্কিত সিদ্ধান্ত প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে হলমার্কের বিষয়টি আলোচনায় আসে। গতকাল বুধবারও হলমার্ক কেলেঙ্কারি নিয়ে সংসদে আলোচনা হয়।
সিদ্ধান্ত প্রস্তাবের ওপর বক্তব্য দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘২০১১ সালে সোনালী ব্যাংক হলমার্কের ব্যাপারে দুটি প্রতিবেদন দিয়েছিল। এখন দেখা যাচ্ছে দুটি প্রতিবেদনই অসত্য ছিল। প্রথমে ব্যাংকের পরিচালনা পর্ষদ হলমার্ককে ৬৫ কোটি টাকা

তিনি বলেন, ‘‘আপনার অযোগ্যতা, মুর্খতার কারণে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। তাই আর দেরি না করে পদত্যাগ করুন। দেশের অর্থনীতি বাঁচান, জনগণকে রেহাই দিন।”
বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪র্থ কারামুক্তি বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
‘জাতীয়তাবাদী রাজনীতি ও তারেক রহমান’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
মির্জা ফখরুল বলেন, ‘‘শেয়ারবাজারের ৩৩ লাখ বিনিয়োগকারির কাছ থেকে ৮৬ হাজার কোটি টাকা লুট করেছে সরকার। পদ্মা সেতুতে আওয়ামী লীগের নেতা ও প্রধানমন্ত্রীর আত্মীয়রা কোটি কোটি টাকা লুট করেছে। এখন বিশ্বব্যাংক ঋণ দিচ্ছে না সে কারণে অর্থমন্ত্রী তাদের জেহাদি সংগঠন বলছেন।”
তিনি আরো বলেন, ‘‘অর্থমন্ত্রী হলমার্ক গ্রুপের চার হাজার কোটি টাকার দুর্নীতিকে সামান্য বলছেন। এর আগে তিনি সোনালী ব্যাংককে দেয়া বাংলাদেশ ব্যাংকের নোটিশের এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন।”
তিনি বলেন, ‘‘তারেক রহমান শুধু জিয়াউর রহমানের সন্তান নয় বাংলাদেশের রাজনীতিতে বিশেষ নাম। তিনি তার বাবার মতো এ দেশের মানুষের জন্য রাজনীতি শুরু করেছিলেন বলেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়।”
তিনি বলেন, ‘‘সত্যকে কোনো দিন ঢেকে রাখা যায় না। তারেক রহমানও তার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা প্রমাণ করে একদিন দেশে ফিরে আসবেন।”
মির্জা ফখরুল আরো বলেন, ‘‘বুয়েটের ভিসি, প্রোভিসির লজ্জা নেই। এরা নির্লজ্জ। প্রতিষ্ঠানটির ছাত্র শিক্ষক সবাই তাদের চলে যাওয়ার জন্য বললেও তারা বলছে সরকার না বললে আমরা যাবো না।”
শুধু বুয়েট নয় দেশের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে এমন অভিযোগ করে তিনি বলেন, ‘‘সরকার বিশেষ উদ্দেশ্যে তাদের নিয়োগ দিয়েছে। এজন্য সরকারের অনুমতি ছাড়া তারা যাচ্ছে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
সরকার দেশের শিক্ষার্থীদের প্রতিবেশি দেশমুখি করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এসব করছে বলেও অভিযোগ করেন তিনি।
সোনালী ব্যাংক থেকে ঋণ জালিয়াতির মাধ্যমে আত্মসাত করা সাড়ে ৩ হাজার কোটি টাকার মধ্যে অন্তত ২ হাজার কোটি টাকা হলমার্ক গ্রুপের কাছ থেকে আদায় হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ঋণের অর্থ উদ্ধার করাই এখন সরকারের মূল লক্ষ্য-এ কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে অর্থ আত্মসাতের এ ঘটনায় জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। তবে গণমাধ্যমের চিৎকারের কারণে বাকি টাকা আদায় করা এখনও নিশ্চিত হয়নি।
আজ সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, অনিয়মের মাধ্যমে সোনালী ব্যাংক থেকে সরিয়ে ফেলা সাড়ে তিন হাজার কোটি টাকার মধ্যে অন্তত দুই হাজার কোটি টাকা শিগগিরই আদায় হচ্ছে। তবে বাকি টাকা আদায়ের ক্ষেত্রে গণমাধ্যমের চিৎকারের কারণে সমস্যা হচ্ছে। সাংবাদিকদের লক্ষ্য করে তিনি বলেন, তোমাদের পাবলিসিটি একটু কম হলে বোধহয় টাকাটা আদায় হয়ে যেত পুরোটাই। কিন্তু এখন জানি না। বাকিটা নিয়ে তোমাদের চিৎকারে অসুবিধা হচ্ছে। চিৎকার না করলে ভাল করে ডান্ডা দেয়া যেত।
মন্ত্রী বলেন, চিৎকার হলে তারা বলে, আমরা কোর্টে যাব।
কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের দুষ্টুলোক উল্লেখ করে তিনি বলেন, যারা এর সঙ্গে জড়িত তাদের শাস্তি দিতে হবে।
৪০০০ কোটি টাকা ঋণ কিছুই না গতকাল দেয়া এই বক্তব্যের সমর্থন করে মুহিত বলেন, আমি এখনও বলছি চার হাজার কোটি টাকা কিছুই না। আমি গত বছর ৪০ হাজার কোটি টাকা ঋণ দিয়েছি। চার হাজার কোটি টাকা কতো?
পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন প্রসঙ্গে আবদুল মুহিত জানান, বিশ্বব্যাংককে ফিরিয়ে আনার উদ্যোগ হিসেবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীকে আবারো যুক্তরাষ্ট্রে পাঠানো হতে পারে।
এর আগে সচিবালয়ে আন্তজার্তিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী।
প্রসঙ্গত, সোনালী ব্যাংকের হোটেল রূপসী বাংলা শাখা থেকে হলমার্ক গ্রুপের ২ হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাতের ঘটনাসহ প্রায় ৪ হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির বিষয়ে অর্থ মন্ত্রণালয়কে অবহিত করে একটি চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক জালিয়াতি রোধে ব্যর্থতার দায়ে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেয়ার সুপারিশ করেন গভর্নর।
তবে ২৮ আগস্ট এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেয়ার বিষয়ে সুপারিশ করার এখতিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নেই।
এ কেলেঙ্কারির জন্য দায়ী সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ ৩২ কর্মকর্তার বিরুদ্ধে ২৯ আগস্ট শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ। একই সঙ্গে টাকা উদ্ধারে হলমার্কসহ দায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলারও প্রস্তুতি নেয়া হচ্ছে।