আশুলিয়ায় কারখানায় আগুন দেয়ার চেষ্টার অভিযোগে ২ জন গ্রেফতার

আশুলিয়ার একটি কারখানায় আগুন ধরানোর চেষ্টার অভিযোগে দুই শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাত ৯টার দিকে গোড়াত এলাকার দেবনিয়ার ফ্যাশন
লিমিটেড থেকে ওই দুই শ্রমিককে গ্রেফতার করা হয়। জাকির হোসেন (২৬) ও সুমী বেগম (২৭) নামে ওই দুই শ্রমিককে কারখানা কর্তৃপই ধরিয়ে দেয় বলে পুলিশ জানিয়েছে। আশুলিয়ায় তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে অন্তত ১১০ শ্রমিকের প্রাণহানির মধ্যেই এই ঘটনা ঘটল।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, কি কারণে শ্রমিকরা আগুন দেয়ার চেষ্টা করেছে, তা এখনো জানা যায়নি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুই জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

0 comments

Write Down Your Responses

Thank you for your comment

,