স্বামীর কাছ থেকে প্রত্যাখ্যাত কারিনা
স্বামীর কাছ থেকে প্রত্যাখ্যাত হলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। সাইফ আলি খানের সঙ্গে অভিনয় করতে চেয়ে তিনি রীতিমত প্রত্যাখ্যাত হয়েছেন। সম্প্রতি কারিনা এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, বিয়ের পর কারিনা একাধিকবার সাইফের সঙ্গে নতুন ছবি করতে চেয়েছেন। কিন্তু প্রতিবারই সাইফ নানা অজুহাতে তাকে এড়িয়ে যাচ্ছেন বলেই কারিনা অভিযোগ তুলেছেন। এমনকি, সাইফ তার (কারিনা) সঙ্গে
ছবি করবেন না বলে তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে কারিনা বলেন, ‘আমি সাইফের সঙ্গে অভিনয়ের জন্য প্রস্তুত রয়েছি। কিন্ত সাইফ আমার সঙ্গে ছবি না করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি আশা করি, সাইফ তার এ সিদ্ধান্ত থেকে অচিরেই সরে আসবেন।’ এদিকে, সমালোচকরা বলছেন, ‘বিয়ের আগে সাইফ-কারিনা বেশ কিছু ছবিতে একসঙ্গে জুটিবদ্ধ হয়েছিলেন। কিন্তু একটি ছবিও দর্শকপ্রিয়তা অর্জন করতে পারেনি। বিয়ের পর সেই ব্যর্থতার পুনরাবৃত্তি ঘটাতে চাইছেন না বলে সাইফ কারিনার সঙ্গে ছবি না করার সিদ্ধান্ত নিয়েছেন।’ উল্লেখ্য, বিয়ের আগে সাইফ-কারিনা ‘তাশান’, ‘কুরবান’ ও ‘এজেন্ট বিনোদ’ ছবিগুলোতে একসঙ্গে অভিনয় করেছেন। বর্তমানে কারিনা কাপুর একাধিক ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এদিকে, সাইফ আলি খান ‘রেস-২’ ছবির প্রচারণা চালাচ্ছেন।




0 comments
Write Down Your Responses
Thank you for your comment