উত্তরার দক্ষিণখানে পোশাক কারখানায় ভয়াবহ আগুন
রাজধানীর উত্তরার দক্ষিণখানের মোল্লারটেকে একটি পোশাক কারখানায় ফের আগুন লেগেছে। আজ সকাল ১০টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট চেষ্টা চালিয়ে যাচ্ছে। রওনা হয়েছে আরও কয়েকটি ইউনিট। তাত্ক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।
অনেক শ্রমিক ভেতরে আটকা পড়েছেন। ওই ভবনের ৩ তলায় আগুনের সূত্রপাত বলে জানা যায়। ১২ তলা ভবনে সোয়ান গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানা রয়েছে।
এর মাত্র একদিন আগে শনিবার সাভারের অদূরে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের তাজরীন ফ্যাশন লিমিটেডে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১২৫ জনের প্রাণহানি ঘটে।

0 comments
Write Down Your Responses
Thank you for your comment